পথ দুর্ঘটনায় মৃত্যু দুই চালকের - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই চালকের



দি নিউজ লায়ন ;   মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজন লরি চালকের। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর আনুমানিক সারে পাঁচটা  নাগাদ নদীয়ার কৃষ্ণনগর জলঙ্গি সেতু সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দিন ভোরে কৃষ্ণনগর জলঙ্গি সেতু সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণনগর থেকে বহরমপুর গামি একটি লরির সাথে অপর দিক থেকে ছুটে আসা অপর একটি পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।


 সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয় লরি চালকের। যার কারণে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। পরে ধুবুলিয়া থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে  যায় পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.