দুষ্কৃতীদের হামলা, আহত ব্যক্তি, গ্রেফতার দুষ্কৃতী - The News Lion

দুষ্কৃতীদের হামলা, আহত ব্যক্তি, গ্রেফতার দুষ্কৃতী




দি নিউজ লায়ন ;   দীর্ঘদিন ধরে চলছে জুয়ার বোর্ড,প্রতিবাদ করায় কুন্তল সিংহ রায়ের বাড়িতে অস্ত্র সস্ত্র নিয়ে রাধানগর পাড়ার বিজয় বিশ্বাস ও জয় কুমার বিশ্বাসে দলবল নিয়ে চড়াও হয়,শুরু হয় ইট বৃষ্টি ভাঙচুর করা হয় বাড়ির গেট জানালার কাঁচ ও বাড়ির উল্টো দিকে থাকা দোকান,প্রতিবেশী চঞ্চল সিংহ রায় সমাজবিরোধীদের আটকাতে গেলে তার মাথায় কোপ মারা হয় ও রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয়।


পুলিশ এসে চঞ্চল সিংহ রায় কে উদ্ধার করে শান্তিপুর হসপিটালে নিয়ে যাই পরে তাকে কল্যাণী হসপিটালে থানান্তরিত করা হয়,অবস্থা খারাপ হলে তাকে কলকাতার একটি বে সরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়,তার অবস্থা এখন ও আশঙ্কা জনক। 


এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল সিংহ রায়ের পরিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মুন অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.