সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধোরের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে - The News Lion

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধোরের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে




দি নিউজ লায়ন ; সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধোরের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে।  ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত  মেটালা গ্রামে ।স্থানীয় সূত্রে জানা যায় যে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে চ্যালাকাঠ দিয়ে তার ছেলে ও বৌমা মারধর করে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


ওই বৃদ্ধ-বৃদ্ধাকে  শুক্রবার স্থানীয় বাসিন্দারা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর রবি মাজি নামে ওই বৃদ্ধকে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতাল থেকে  ছেড়ে দেওয়া হয়। তবে তার স্ত্রী মালতি মাজি কে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।ওই বৃদ্ধ দম্পতির দুই ছেলে, ছোট ছেলে অন্যত্র থাকে।  তারা বড় ছেলের সাথে থাকলেও তিনি তার বাবা-মায়ের দেখাশোনা করেন নি। 


সামান্য জমিতে যেটুকু চাষ করে তা দিয়ে তারা সংসার চালায়। কিন্তু সেই জমিটুকু বড় ছেলে নিজের নামে লিখে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে ওই বৃদ্ধ-বৃদ্ধার উপর অত্যাচার করে বলে অভিযোগ। ওই জমি বৃদ্ধ-বৃদ্ধা তার বড় ছেলেকে লিখে না দেওয়ায় চ্যালাকাঠ দিয়ে তাদের বেদম প্রহার করে বলে অভিযোগ। স্থানীয়রা বলেন বড় ছেলে অশোক মাজি ও তার স্ত্রী প্রতিমা মাজি নিয়মিত বৃদ্ধ-বৃদ্ধার উপর অত্যাচার করে বলে অভিযোগ। 


অশোক মাঝি ও প্রতিমা মাজির বিরুদ্ধে রবি মাজি চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করেছে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধ রবি মাজি বলেন সামান্য কয়েক কাঠা জমি  রয়েছে। সেই জমি যদি আমি ওকে লিখে দেই তাহলে আমরা খাব কি। কারণ ও আমাদের দেখাশোনা করেনি। 


কেবলমাত্র জমিরলিখে দেওয়ার জন্য বড় ছেলে ও বৌমা প্রতিনিয়ত  আমাদের উপর অত্যাচার করে। আমার স্ত্রী মালতিকে যখন বড় ছেলে ও বৌমা মারধোর করছিল তখন সে চিৎকার করে ।তার চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়েও আমি ওদের হাতে মার খায়। চ্যালাকাঠ দিয়ে ওরা আমার স্ত্রীও আমাকে বেদম প্রহার করে।


 আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে ও  আমার স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ ওই বৃদ্ধ বৃদ্ধার বড় ছেলে অশোক মাজি ও প্রতিমা মাজি কোনো মন্তব্য করতে চাই না ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা ওই বৃদ্ধ-বৃদ্ধাকে মারধর  করার জন্য তার  বড় ছেলে ও বৌমা কে দৃষ্টান্ত  মূলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.