ড্রাগ তদন্তে এবার উঠে এল দীপিকার নাম
ড্রাগ তদন্তে আগেই রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে নারকোটিকস ব্যুরো। এবার উঠে এল দীপিকা পাডুকোনের নাম। রিয়ার হোয়াটসঅ্যাপ নিয়ে তদন্তে করতে গিয়ে গোয়েন্দারা দেখেন, সেখানে জয়া সাহা নামে এক মহিলার সঙ্গে চ্যাট করেছিল রিয়া। তাঁর সঙ্গে ড্রাগের বিষয়ে কথা বলতে দেখা গিয়েছিল রিয়াকে।
সেই জয়া সাহার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন দু’জনকে থাকতে দেখা গিয়েছে, যাদের নাম ছিল ‘D’ ও ‘K’. এর মধ্যে ‘D’ অর্থাৎ দীপিকা বলে চিহ্নিত করা হয়েছে আর ‘K’ অর্থঅৎ করিশ্মা। করিশ্মা একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মী। তিনি দীপিকার ম্যানেজার বলেও জানা গিয়েছে। মঙ্গলবারই তাঁকে তলব করেছে নারকোটিকস ব্যুরো।
চলতি সপ্তাহেই দীপিকাকেও তলব করা হবে বলে জানা গিয়েছে। ওই চ্যাটে দীপিকা এক বিশেষ ড্রাগ চাইছেন। আর তা নিয়েই রয়েছে কথোপকথন। এদিকে রিয়ার মামলার তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা দেখেছে যে, এর সঙ্গে আন্তর্জাতিক স্তরের চক্রের যোগ আছে। শুধু দীপিকাই নয়, আগেই সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের নাম উঠে এসেছে ডরাগ-কাণ্ডের তদন্তে।

Post a Comment