ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ
ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ। আজ, সোমবার থেকে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে বেলুড় মঠের অন্তত ৫৪ জন সন্ন্যাসী এবং ১৬ জন কর্মীর দেহে হানা দিয়েছে করোনাভাইরাস। তাঁদের রিপোর্ট পজিটিভ আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
মঠেই তিনতলা এক ভবনে কোয়ারেন্টিন সেন্টার করা হচ্ছে। আপাতত আক্রান্তদের সেখানেই রাখা হবে। তবে এর আগে সরকারি নির্দেশ মেনে একাধিক বিধিনিষেধ জারি করে বেলুড় মঠ খোলে ১৫ জুন।
তার পর ফের একবার বন্ধ হয়, খোলেও। কিন্তু এতদিন বেলুড় মঠের অন্দরে একসঙ্গে এতজন সংক্রমিত হননি।তাই এবার সকলের সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিল বেলুড়।

Post a Comment