কি ভাবে তৈরি করবেন টেষ্টি আম ক্ষীর - The News Lion

কি ভাবে তৈরি করবেন টেষ্টি আম ক্ষীর

 


 

উপকরণঃ

৪টে পাকা আম

১৫০ গ্রাম বাসমতী চাল

১ লিটার দুধ

৫০ গ্রাম আমন্ড বাদাম

১ চা চামচ গোলাপ জল

স্বাদমতো চিনি

৫০ গ্রাম কিশমিশ

এক চিমটি কেশর

পরিমাণমতো এলাচ গুঁড়ো

সাজানোর জন্য পেস্তা কুচানো

 

 

প্রণালিঃ
১) প্রথমে আমগুলি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিন।

২) এবার একটি পাত্রে ঘন করে দুধ ফুটিয়ে নিন।

৩) তারপর তার মধ্যে বাসমতী চাল দিয়ে প্রায় আধঘণ্টা ফোটান। তবে ক্রমাগত নাড়তে থাকবেন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।

৪) চাল নরম হলে তাতে চিনি মিশিয়ে নিয়ে একটু নেড়ে নামিয়ে নিন।

৫) ঠান্ডা হলে আমের পিউরি ও বাকি সমস্ত উপকরণ তাতে মিশিয়ে দিন।

৬) সবকিছু ভাল করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন জমানোর জন্য।

৭) এরপর পরিবেশন করার সময় আম ক্ষীরের ওপরে পেস্তাকুচি ছড়িয়ে দিন।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.