সীমান্ত উত্তেজনার মাঝেই লাদাখ জুড়ে রাস্তা নির্মাণ
সীমান্ত উত্তেজনার মাঝেই লাদাখ জুড়ে এবার রাস্তার নেটওয়ার্ক তৈরির বিষয়টি নিয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটে কেন্দ্র। লাদাখে সীমান্ত উত্তেজনার আবহেও গালওয়ান নদীর ওপর দিয়ে ভারত ব্রিজ নির্মাণ করেছে।
৬০ মিটারের দীর্ঘ এই ব্রিজ নিয়ে পিএলএ বাধা দিতে শুরু করে ভারতকে। বেজিং দাবি করে এলাকা তাদের। আর পাল্টা জবাবে ভারত তা কিছুতেই মেনে নিতে চাইনি। এরপর সংঘাত। তবে ভারত কিন্তু সেই ব্রিজ তৈরি করে তবেই থেমেছে।
চিনের দাবি ছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতের দিকে পরিকাঠামো গড়ে তোলার কাজ বন্ধ রাখা হোক৷ যা মেনে নিতে নারাজ ভারত৷ পাল্টা ভারত সরকারের তরফে বেজিংয়ের কাছে দাবি করা হয়েছে, যাতে নিয়ন্ত্রণরেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখা হয়৷ তবে চিন ক্রমাগত উত্তেজনা বাড়ানোর পথেই হেঁটেছে বরাবর।

Post a Comment