তিনতলা আবাসিক বিল্ডিং ভেঙে মৃত্যু ৮

মুম্বইয়ের কাছেই ভিওয়ান্দিতে প্যাটেল কমপাউন্ড এলাকায় ভোর রাতে ভেঙে পড়ল একটি তিনতলা বিশিষ্ট ফ্ল্যাট। পুরোদমে এখনও চলছে উদ্ধারকাজ। সকাল ৭ টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স খবর শোনা মাত্রই সেখানে ছুটে যায়, তাঁদের সঙ্গে হাত উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষেরাও।
এখন পর্যন্ত খবর মোতাবেক মোট ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সের আশঙ্কা, কমপক্ষে ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে।
প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভোর রাত সাড়ে ৩ টে নাগাদ ২১ টি ফ্ল্যাটের ওই বিল্ডিংটি ভেঙে পড়ে। এই সময় ফ্ল্যাটের সব বাসিন্দারাই ঘুমিয়ে ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Post a Comment