সন্দেশখালিতে বিজেপিতে ভাঙ্গন, শাসকদলের শক্তি বৃদ্ধি
দি নিউজ লায়ন ; সন্দেশখালিতে বিজেপিতে ফের ভাঙ্গন, শাসকদলের শক্তি বৃদ্ধি। সন্দেশখালি মহিলা যুব মোর্চা সভানেত্রী ও বিজেপির সভাপতি সহ আড়াইশো জন নেতা-কর্মী তৃণমূলে যোগদান। বসিরহাট মহকুমা সুন্দরবনের সন্দেশখালি দু'নম্বর ব্লকে ধামাখালি একটি কমিউনিটি হলে বিজেপি থেকে আড়াইশো জন নেতাকর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন সন্দেশখালির মহিলা যুব মোর্চার নেত্রী পাপিয়া মন্ডল ও ব্লক সভাপতি বিজেপির অজিত মাইতি সহ কয়েক শ জন নেতাকর্মীর যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সন্দেশখালি ১নম্বর ব্লক সভাপতি শেখ শাহাজান, বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা।
ব্লক সভাপতি শেখ শাহজাহান বলেন গত ১৫ দিনে বসিরহাট মহকুমা জুড়ে শাসকদলের যোগদানের হিড়িক পড়ে গেছে ,সরুপনগর ,বাদুড়িয়া মিনাখা, হিঙ্গলগঞ্জ সন্দেশখালি যোগদান শুরু করেছে বিরোধী দল থেকে কয়েক হাজার নেতাকর্মী সমর্থক। ২০২১ এর নির্বাচনের আগে সুন্দরবন এই যোগদান অনেকটা তৃণমূলের হাত শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপির ব্লক সভাপতি অজিত মাইতি ও পাপিয়া মন্ডল বলেন বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, রেল বীমা বিএসএনএল এর মত সরকারি সহায়তা বেসরকারিকরণ, করছে কৃষকদের বঞ্চিত করছে। যার জ্বলন্ত উদাহরণ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর পদত্যাগ এই যোগদানের মধ্য দিয়ে বলাই বাহুল্য, সামনে বিধানসভা নির্বাচনে জেতার মার্জিন যে আরো বেশি হবে বলে মনে করছে স্থানীয় নেতাকর্মীরা, যেভাবে উন্নয়ন করছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে করোনা অন্যদিকে আমফান যেভাবে সামনে সারি থেকে নেত্রী লড়াই করে।
মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাই ওনার কাজে অনুপ্রাণিত হয়ে বিরোধী দল থেকে একের পর এক যোগদান করছেন। একুশে নির্বাচনে বাংলার মানুষ আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে দেখতে চান।
বিজেপি নেতা ও নেত্রী বলেন যে উন্নয়নের শরীক হতে আমাদের তৃণমূলে যোগদান। পুরনো দলে সঠিক সম্মান ও মানুষকে পরিষেবা দেবার অভাবের জন্য এই দল পরিবর্তন।

Post a Comment