দীঘা মোহনার মাছ বাজারে আগুন
দি নিউজ লায়ন ; শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দীঘা মোহনার মাছ মার্কেটের বেশ কয়েকটি দোকান। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায়। শনিবার গভীর রাতে বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। সমুদ্রের হাওয়াই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন।
কার্যত আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যেই ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের অধিকাংশ দোকান গুলো। দাউ দাউ করে জ্বলছিল গোটা মার্কেট। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে লেগেছে। তবে বর্তমানে দমকল ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।
আপাতত প্রাণহানির কোনো খবর নেই। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই ঘটনাটি শর্ট সার্কিটের কারণে ঘটেছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। এই ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।

Post a Comment