চোর সন্দেহে মালদায় গণপিটুনির অভিযোগ - The News Lion

চোর সন্দেহে মালদায় গণপিটুনির অভিযোগ




দি নিউজ লায়ন ;  চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ মালদায়। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বাচামারি কলোনি এলাকায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম রবিউল শেখ (২০)। তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। 


স্থানীয়দের অভিযোগ, এদিন বাচামারি কলোনি এলাকায় একটি বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় রবিউল। এরপরই তাকে শিক্ষা দিতে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে শুরু হয় গণপিটুনি। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে উদ্ধারে গেলে বাধা দেয়া হয়। পরে অবশ্য পুলিশ রবিউলকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


 পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই চুরির অভিযোগ আসছিল। এ দিন স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে। পরে তাকে গণপিটুনি দেয়া হয়। সময় মতো গিয়ে অভিযুক্তকে  উদ্ধার করে পুলিশ। কারা এই গণপিটুনির ঘটনায় জড়িত তাদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


পাশাপাশি এদিন যাকে মারধর করা হয়েছে সে আদৌ চুরির ঘটনায় জড়িত কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। যদিও স্থানীয়দের দাবি চুরির কথা নাকি স্বীকার করেছে অভিযুক্ত। তাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছিল। এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে রবিউল। পুলিশ এই সমস্ত অভিযোগ তদন্ত করে দেখছে পাশাপাশি গণপিটুনির ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.