বাংলাদেশে আটকে পড়া দম্পতি ফিরলেন বালুরঘাটে - The News Lion

বাংলাদেশে আটকে পড়া দম্পতি ফিরলেন বালুরঘাটে




দি নিউজ লায়ন ;  রাজ্য প্রশাসনের উদ্যোগে লকডাউনে বাংলাদেশ আটকে পড়া দম্পতি ফিরল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।  চলতি বছর ১১ মার্চ বাংলাদেশের সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে স্ত্রী কমলা হালদার বর্মন ও ছেলে নিত্যানন্দ বর্মনকে নিয়ে আটকে পড়েন বালুরঘাট শহরের খিদিরপুরের বাসিন্দা দয়াল বর্মন। এদিকে বেশ কিছু দিন আগে ভিসার মেয়াদ শেষ হয়ে পড়ায় ছেলে ও স্ত্রীকে নিয়ে ব্যাপক সমস্যায় পড়েন খিদিরপুরের দয়াল বর্মন। 


কি করে ফের বাড়ি ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে বর্মন দম্পতি। খবর পেয়ে জেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা কথা বলেন বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে। পাশাপাশি বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ভারতের হাইকমিশনের সঙ্গেও কথা বলেন। অবশেষে চলতি সপ্তাহে বেনাপোল বর্ডার দিয়ে ভারতে আসেন ওই বর্মন দম্পতি। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসায় খুশি সকলেই। 


এবিষয়ে বাংলাদেশে আটকে থাকা দয়াল বর্মন ও তার স্ত্রী কমলা হালদার বর্মন জানান, বাংলাদেশ অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে আটকে পড়েছিলেন। লকডাউনের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। 


এমন অবস্থায় তারা বাড়িতে আসতে পারছিলেন না। বালুরঘাটের বাড়িতে তাদের নাবালক ছেলে মেয়ে ছিল। অবশেষে তারা বাড়ি ফিরে এসেছেন। প্রশাসনের সাহায্যে অবশেষে বাড়ি ফিরতে পারে স্বস্তিতে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.