মথুরাপুরে আগুনে ভস্মীভূত ধুপ কারখানা
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি ধূপ তৈরির কারখানা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার লক্ষীনারায়ণপুর দক্ষিণ অঞ্চলের কালিকাপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাস ছয়েক আগে কালিকাপুরের বাসিন্দা সুদেব ন্যায়বান ও জগদিশ গায়েন যৌথভাবে একটি ধুপ তৈরির কারখানা করে।
সেই কারখানাতে তৈরি হওয়া ধুপ গ্রামে গ্রামে আশপাশের বাজার গুলিতে বিক্রি করার পাশাপাশি কলকাতাতে পাইকারিভাবে সরবরাহ করত।গত ২৩ সেপ্টেম্বর সকালে প্রায় সাড়ে আট কুইন্টাল ধুপ প্রস্তুত করে ডাইসে শুকনো করার জন্য রেখেছিল।পরের দিন সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে গেলে সমস্ত ধূপ এবং একটি মোটর বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়।প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয় আগুন পুড়ে।
এদিকে আগুন দেখে গ্রামের মানুষজন এগিয়ে এসে বালতি কলসি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে প্রাথমিক তদন্তে উঠে আসে ধূপ কারখানা এদিন কেউ ছিল না।
শর্ট সার্কিট হয়ে কারখানার মধ্যে শুকোতে দেওয়া সমস্ত ধুপ, তিন কুইন্টাল খালি কাঠি,একটি মোটর বাইক আগুনে পুড়ে গিয়েছে।পুলিশ জানান একটি ধূপ কারখানায় হঠাৎই আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রণে।তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment