মালগাড়ির ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
দি নিউজ লায়ন ; দাঁড়িয়ে থাকা মালগাড়ির ছাদে উঠে বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ হল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সংকটজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধারের পর ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে।
স্থানীয় জিআরপি সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম পিন্টু সাউ (৩৫)। তার বাড়ি উত্তরপ্রদেশে। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র মেলে করে মালদা টাউন স্টেশনে আছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। রাতে মালদা টাউন স্টেশনের প্লাটফর্মে ছিল ওই ব্যক্তিটি। এদিন দুপুরে আচমকাই ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ছাদে উঠে যায়।
তার পরেই বৈদ্যুতিক ট্রেনের তার ধরে ফেলে। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে প্লাটফর্মে ছিটকে পড়ে ওই ব্যক্তি । ঘটনাটি জানাজানি হতেই জিআরপি এবং রেল পুলিশ কর্তারা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

Post a Comment