পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার বাংলাদেশ সরকারের - The News Lion

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার বাংলাদেশ সরকারের




ঢাকা প্রতিনিধি, বাংলাদেশ ;  পেঁয়াজের অস্থির বাজারে স্বস্তি ফেরাতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলা এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আসছে বছরের ৩১ মার্চ পর্যন্ত এটা কার্যকর থাকবে।’


 অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে যে ৫ শতাংশ শুল্ক ছিল তা প্রত্যাহার করা হয়েছে। আজকের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি এসআরও জারি করবে।এর আগে এনবিআর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।


 গেল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত সরকার পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশে হঠাৎ পেঁয়াজ রফতানির ঘোষণা দেয়ার পর গেল বছরের মতোই রাতারাতি পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ও খুচরা বাজারে লাগামহীন হয়ে উঠে পেঁয়াজের দাম। আরও দাম বাড়ার আশঙ্কায় মানুষ প্রয়োজনের চেয়েও বেশি পেঁয়াজ কিনতে শুরু করে।কোনও ধরনের আভাস না দিয়েই পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় উদ্বেগ প্রকাশ করে রফতানি স্বাভাবিক করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।


 ঢাকার সেই আহ্বানে সাড়া দেয় দিল্লি। ভারত স্থলবন্দরগুলোতে আটকে থাকা (আগে এলসি খোলা) পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢুকতে দিলেও বাজারে পেঁয়াজের দাম খুব একটা কমেনি। পাইকারি বাজারে কিছুটা কমলেও খুচরা বাজারে সেই বাড়তি দামেই এখনও বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই কাঁচা পণ্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.