হড়পা বাণে ডুবলো টুমনি নদীর ওপরের ভাসাপুল - The News Lion

হড়পা বাণে ডুবলো টুমনি নদীর ওপরের ভাসাপুল




দি নিউজ লায়ন ;  ফের হড়পা বাণে  টুমনির জলের তোড়ে ভাসলো কাঁকসার শিবপুরের ভাসাপুল। ব্যাপক সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে নিত্য যাত্রীদের।


নিত্যদিন এই রাস্তা দিয়ে বহু গাড়ির এবং কর্মসূত্রে এবং কলেজ স্কুল পড়ুয়াদের যাতায়াত।এলাকাবাসীদের অভিযোগ ব্যাপক সম্যসার মধ্যে পারাপার করতে হচ্ছে।গত কয়েকদিন আগেও এই রাস্তা জলের তলায় চলে গেছিলো।ফের জলের তলায় এই রাস্তা।


যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য বাপী সূত্রধর জানান দুদিন আগে প্রচন্ড বৃষ্টির জন্য জল বাড়ছে টুমনি নদীতে এই কারণেই ভাসাপুলের রাস্তা জলের তলায় গেছে।অজয়ের ব্রিজ শেষ হলেই সম্যসার সমাধান হয়ে যাবে বলে জানান।


ফের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের নির্দেশিকা রয়েছে। দুর্গাপুরে আবার বেশ কিছু জায়গায় রবিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগেই সারা দুর্গাপুরের হাজার হাজার মানুষ জলবন্দি দশায় পড়েছিলেন। 


আতঙ্কিত সেই সব মানুষেরা আবারও আতঙ্কে। এখন টুমনী  ওপরে এই ভাসাপোলের জল কখন নামে? তার অপেক্ষায় ওই রাস্তা দিয়ে পারাপারকারী হাজার হাজার নিত্যযাত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.