ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে নতুন অতিথি পাঁচটি ময়ূরের বাচ্চা
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ডিয়ার পার্কে থাকা মিনি চিড়িয়াখানা টি কে জুওলজিক্যাল পার্ক হিসাবে ২০১৭ সালে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন পার্কটি সর্বসাধারণের জন্য বন্ধ ছিল।
অবশেষে রাজ্য সরকারের নির্দেশে আগামী ২রা অক্টোবর থেকে পার্ক টি সকলের জন্য খুলে দেওয়া হবে। ওই পার্কে প্রবেশ করার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে ।এই লকডাউন পরিস্থিতিতে পার্কে অনেক নতুন অতিথির আবির্ভাব হয়েছে। যা এর আগে কোনও দিনই হয় নি।
ওই পার্কে থাকা মা চিতাবাঘ টি দুটি চিতাশাবকের জন্ম দিয়েছে। তারা হাসিখুশি মনে রয়েছে। সেই সঙ্গে এই প্রথম ওই পার্কে পাঁচ টি ডিম থেকে ময়ূরের পাঁচটি বাচ্চা হয়েছে। যে বাচ্চাগুলি তার মায়ের সঙ্গে অবাধে পার্কে ঘুরে বেড়াচ্ছে। যা দেখলে মন ভরে যাবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি।
সেই সঙ্গে পার্কে থাকা নীলগাই, হরিণ সহ বিভিন্ন পশু পাখিরা তাদের সন্তান প্রসব করেছে।যা বিরলতম ঘটনা বলে পার্ক কর্তৃপক্ষের দাবি। এর আগে কোনদিন এভাবে পশুপাখিদের এতো সন্তান হয়নি। তাই লকডাউন পরিস্থিতিতে এই প্রথম ঝাড়গ্রাম পার্কে পাঁচটি ময়ূরের বাচ্চা হয়েছে।
যা পার্কের আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দেবে বলে আশা পার্ক কর্তৃপক্ষের। সেই সঙ্গে পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন দৃশ্যের ছবি আঁকা হয়েছে। পরিষ্কার করা হয়েছে পার্কে গজিয়ে ওঠা আগাছা গুলি। নতুন করে রং করা হয়েছে পার্কের বিভিন্ন এলাকা।
পার্কের প্রবেশ পথ নতুন করে সাজানো হয়েছে। তাই বহু প্রতীক্ষার পর আগামী ২ রা অক্টোবর থেকেই চালু হতে চলেছে ঝাড়গ্রাম এর ডিয়ার পার্কে থাকা ওই পার্কটি। ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে পরিচয় লাভ করেছে। তাই ভ্রমণ পিপাসু পর্যটকরা ঝাড়গ্রামে বেড়াতে এলে ওই পার্কে বেড়াতে যান।
তাই পর্যটকরা ঝাড়গ্রামে ওই পার্কে গেলে তাদের মন ভরে যাবে বলে পার্ক কর্তৃপক্ষ জানান। তাই পার্ক কর্তৃপক্ষ পার্কে আসা সকলের মনোরঞ্জনের জন্য সমস্ত রকমের আয়োজন করেছে। শুধু অপেক্ষা আর মাত্র কিছু সময় । তাই জোরকদমে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

Post a Comment