লাগাতার বৃষ্টিতে ফারাক্কায় ব্যাপক ভাঙ্গন শুরু - The News Lion

লাগাতার বৃষ্টিতে ফারাক্কায় ব্যাপক ভাঙ্গন শুরু




দি নিউজ লায়ন ;  ঝাড়খণ্ডে কয়েক দিনের  লাগাতার বৃষ্টির ফলে বুধবার থেকে ফরাক্কার কুলিদিয়ার চরে ব্যাপক ভাঙন দেখা দিলো। প্রায় ৫০মিটার এলাকা তলিয়ে যায়। স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ভেঙে যাওয়ার আগেই অন্যত্র সরে যেতে শুরু করেন। 


কেউ আত্মীয়, পরিজনদের বাড়ি আবার অনেকে খোলা আকাশের নীচে ত্রিপলের তলায় আশ্রয় নিয়েছেন।কোনওরকমে মাথা ঘোঁজার মতো ঠাঁই হলেও বৃষ্টিতে অসহায়ভাবে দিন কাটছে তাঁদের। পরিস্থিতি সামাল দিতে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এগিয়ে না এলেও, এগিয়ে এসেছে স্থানীয় ব্লক প্রশাসন।


 অবিলম্বে ভাঙন রোধের কাজ শুরুর দাবিতে সরব হয়েছেন ব্লকের তরফ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বারংবার বিষয়টি জানান ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে। ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী বলেন, স্থানীয়দের বহু আগেই সরিয়ে নেওয়ার হয়েছে। তাঁদের ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। 


যদিও ফরাক্কা কর্তৃপক্ষকে বহুবার বলা সত্ত্বেও তারা ভাঙন রোধের কাজ শুরু করছে না। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  মেঘনাপাড়া, মণ্ডলপাড়া, কামালপাড়া ও ঠাকুরপাড়ার জনবসতি এলাকা।কুলিদিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি নদীর পাড়ে ঝুলছে। যে কোনও সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.