বিশালাকৃতির সামুদ্রিক মাছ ধরে ভাগ্য ফিরলো বৃদ্ধার
দি নিউজ লায়ন ; সমুদ্রের বিশালাকৃতি মাছ ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার চকফুলডুবি গ্রামে।চকফুলডুবি গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার করোনার আবহে তার জীবনে নেমে আসে গভীর অন্ধকার। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। সমুদ্রে মাছ ধরে কোন রকম ভাবে জীবন যুদ্ধে সংগ্রাম করে চলেছেন বৃদ্ধার।
সমুদ্রের একটি বিশালাকৃতির ভোলা মাছ ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামের বাসিন্দা বৃদ্ধা পুষ্প করের জীবন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাহাজে ধাক্কা লেগে সমুদ্রের একটি বিশাল আকৃতির ভোলা মাছ আহত অবস্থায় চলে আসে সমুদ্রের পাড়ে। এরপর ঠিক সেই সময় সমুদ্রে মাছ ধরতে জাল পেতে ছিলেন ওই বৃদ্ধা।
আর সমুদ্রের চড়ে ওই বিশালাকৃতি ভোলা মাছ কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় এই মাছটিকে বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধা। ভোলা মাছটির ওজন হয় ৫২ কেজি। ৬২০০ টাকা কিলো দরে মাছটি বিক্রি করেন তিনি।
৫২ কেজি ওজনের ওই ভোলা মাছটি বাজারে বিক্রয় করে মোট ৩ লক্ষ ৩০ হাজার দুইশত টাকা পান ওই বৃদ্ধা। ওই মাছটি বাজারে বিক্রি করে জীবনে বেঁচে থাকার কিছুটা আশার আলো দেখছেন বৃদ্ধা।

Post a Comment