টিয়া ও ময়না পাখি উদ্ধার - The News Lion

টিয়া ও ময়না পাখি উদ্ধার




দি নিউজ লায়ন ;  গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর টিয়া ও ময়না পাখি উদ্ধার করলো। জানা গিয়েছে , গলসি এলাকা থেকে প্রায় সাড়ে সাতশো টিয়া ও ১৬টি পাহাড়ি ময়না উদ্ধার করলো বনদপ্তর। এই পাখি চোরা চালানের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতারও করেছে দপ্তরের অফিসাররা। 


জেলা মুখ্য বনাধিকারিক দেবাশীষ শর্মা সাংবাদিকদের  জানিয়েছেন, এই পাখি গুলোকে ঝাড়খণ্ডের হাজারীবাগ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর হাজারীবাগ থেকে কলকাতা গামী একটি বাস কে দুর্গাপুর থেকে নজরবন্দি করা হয়। গলসিতে এসে একজন পাচারকারী বাস থেকে নেমে পরে। 


এরপর একটি ছোট হাতি গাড়িতে পাখিগুলোকে তুলে পালাবার আগেই গাড়ি, পাখি সহ গাড়ির চালক শেখ সাবের ও অন্য পাচারকারী মেহেরাম মোহাম্মদ কে আটক করা হয়। দেবাশীষ বাবু জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এরা দীর্ঘদিন ধরেই পশু পাখি চোরা চালানের সঙ্গে যুক্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.