২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত
দি নিউজ লায়ন ; লাদাখ সীমান্তে ভারত চীন সেনা জওয়ানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এবারে দেশের সেনা বাহিনীকে শক্তিশালী করার পন্থা নিলো ভারত। দেশের সামরিক বাহিনীর জন্য ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম কেনার প্রস্তাবে শিলমোহর দিলো ভারত। গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে এই অস্ত্রশস্ত্র কেনার সম্মতি জানিয়েছে।
ভারত ফাস্ট ট্র্যাক ক্রয় চুক্তির আওতায় প্রথম দফায় ৭২ হাজার ৪০০ টি সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত। এবারে দ্বিতীয় বার ফের ৭২ হাজার অ্যাসাল্ট রাইফেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। এই রাইফেলগুলির জন্য ৭৮০ কোটি টাকা ব্যয় হবে বলে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্রের তরফে জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসি নৌবাহিনী ও বিমান বাহিনীর বন্দুকের পরিমান বৃদ্ধি করার জন্য ৯৭০ কোটি টাকা ব্যয়ে স্মার্ট এয়ারফিল্ড অস্ত্র কেনার বিষয়টিও পরিষ্কার করে জানিয়েছেন বলেই স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে। ভারতীয় সেনা বাহিনীতে ইনসাস রাইফেলকে ধীরে ধীরে বাতিল করে অত্যাধুনিক সিগ সয়ার রাইফেল ব্যবহার করার দিকে নজর দেওয়া হচ্ছে। মোট আট লাখ অ্যাসল্ট রাইফেলের সেনাবাহিনীর প্রয়োজনীয়তা মেটাতে সিগ সউর রাইফেলগুলি কিনে নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, এই রাইফেল তৈরির জন্য দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার ‘সিগ সর’কে অর্ডার দেওয়া হয়। ৭.৬২ এমএম এই অ্যাসল্ট রাইফেলের নাম সিগ ৭১৬। যা সীমান্তে সামনের সারির সেনাদের জন্য মূলত ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় টাকাতে প্রায় ৮২ হাজার টাকা দাম এক একটি রাইফেলের। এই অস্ত্র আসাতে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী হবে।
অন্য দিকে আত্মনির্ভর ভারতে রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে একে ২০৩ রাইফেল তৈরি হওয়ার কথা উত্তরপ্রদেশের আমেথির করওয়ার অস্ত্র কারখানায়।ভারতের ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের এক বৈঠকে অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয়টি চূড়ান্ত হয়।
সোমবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণকের এক বিবৃতিতে জানিয়েছে, কাউন্সিল প্রায় ৭৮০ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার সিগ সউর অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিয়েছে। অ্যাসল্ট রাইফেল ছাড়াও অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে ৯৭০ কোটি রুপি দিয়ে।
এই অস্ত্র মূলত ভারতের নৌ ও বিমান বাহিনীর হাত শক্ত করবে। এ ছাড়া অত্যাধুনিক রেডিয়ো সেট কেনা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এ জন্য খরচ হবে আরও ৫৪০ কোটি টাকা।

Post a Comment