করোনা পরীক্ষার ফল হাতে আসবে ৩০ মিনিটেই
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস লক্ষণ প্রকাশের পর আপনি পরীক্ষা করালেন। তো ভালো কথা। কিন্তু এরপর থেকেই শুরু হয় বুকের মধ্যে ধুকপুকুনি, কখন রেজাল্ট আসবে, কি আসবে না আসবে! নানান ধরনের চিন্তাতে দুদিনেই আপনি আধমরা! এই অগতির গতি করতে নতুন এক প্রযুক্তি চালুর পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেটি হচ্ছে নতুন প্রযুক্তিতে করোনা পরীক্ষায় সর্বোচ্চ ৩০ মিনিটেই আসবে ফলাফল।
বিশ্বস্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বের ১৩৩ টি দেশে করোনার নমুনা পরীক্ষার নতুন এই প্রযুক্তি তারা চালু করবে। সে তালিকায় দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলো অগ্রাধিকার পাবে। সংস্থাটি মনে করছে, করোনা মোকাবেলায় নাটকীয় পরবিতন এনে দিতে পারে নতুন এই পরীক্ষা প্রযুক্তি।
এখন প্রশ্ন হলো, এ পরীক্ষায় খরচাপাতি কেমন হতে পারে? জানা গেছে, খরচ ৫০০ টাকার নিচে। বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর হার রয়েছে এমন ১৩৩টি দেশে আগামী ছয় মাসে ১২০ মিলিয়ন পরীক্ষার জন্য উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে সংস্থটি। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, অনেক দেশে করোনা পরীক্ষা ও তার ফল পেতে যে দীর্ঘ সময় ব্যয় হয় তাতে সংক্রমণ প্রতিরোধ পিছিয়ে যাচ্ছে।
তাই নতুন পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসাস বলেছেন, ‘এই পরীক্ষা কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন নয়, ১৫ থেকে ৩০ মিনিটে ফল সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারবে।
পরীক্ষার ল্যাব খুব কম অথবা সহজে পৌঁছানো যায় না, সেসব অঞ্চলে এই পরীক্ষা ব্যবস্থা কাজে আসবে’। ঔষধ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাবট অ্যান্ড এসডি এই পরীক্ষা পদ্ধতি উৎপাদনে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে সম্মতি দিয়েছে। নতুন পরীক্ষাটি কেমন? এটি এক ধরনের অ্যান্টিজেন র্যাপিড টেস্ট বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই পরীক্ষাতেও নাক বা গলা থেকে সোয়াব বা নমুনা সংগ্রহ করে দেখা হয় অ্যান্টিজেন হচ্ছে ভাইরাসের প্রোটিন। যা শরীরের ভেতর প্রবেশ করে কোষের প্রোটিন তৈরির পদ্ধতি ব্যবহার করে নিজের প্রতিলিপি তৈরি করতে শুরু করে। কারো পরীক্ষায় অ্যান্টিজেন পাওয়া গেলে তিনি ভাইরাসে আক্রান্ত বলে ধরে নেয়া হয়

Post a Comment